দিল্লিতে সিজেপির পতাকা মিছিল ঘিরে কড়া নিরাপত্তা

আমুদরিয়া নিউজ: দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুক্রবার, ১৬ অক্টোবর, কনট প্লেসে প্রস্তাবিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

বিক্ষোভের অনুমতি না মেলায় কনট প্লেস ও সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিরাপত্তার কারণে ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্কও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এনডিএমসি। বিভিন্ন জায়গায় ব্যারিকেড, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা এবং বডি ক্যামেরা-সহ পুলিশ নিযুক্ত করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কয়েক হাজার পুলিশকর্মী ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে জমায়েতে যোগ না দেওয়ার আবেদন জানিয়েছে। তবে নির্দিষ্ট কয়েকজনকে উপযুক্ত স্থানে জাতীয় পতাকা ওড়ানো ও জাতীয় সঙ্গীত গাওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *