বাংলাদেশে এবার দেড় হাজার বেশি দুর্গাপুজো

আমুদরিয়া নিউজ: বাংলাদেশে এ বছর দুর্গাপুজোর সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৮৫১ হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১। বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদ এই তথ্য জানায়। তবে রাজধানী ঢাকায় গত বছরের তুলনায় তিনটি পুজো কম হচ্ছে। এবার সেখানে ২৫৮টি মণ্ডপে পুজো হবে।

পুজো উপলক্ষে বাংলাদেশ সরকার তিন দিনের ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি, মণ্ডপগুলিতে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে পুজোর প্রস্তুতির মধ্যে সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, নেত্রকোনা ও টাঙ্গাইলে প্রতিমা ও মন্দিরে হামলার অভিযোগ তুলেছে পূজা উদযাপন পরিষদ।

অন্যদিকে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিরাপত্তার জন্য কড়া পাহারার প্রয়োজনীয়তাকে ‘দুঃখ ও দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে। সংগঠনের দাবি, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে ১৬টি হত্যার ঘটনা, চারটি ধর্ষণ বা শ্লীলতাহানির ঘটনা এবং মন্দিরে হামলা, লুটপাট ও প্রতিমা ভাঙচুরের ৩৬টি ঘটনা ঘটেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *