মমতার উপর হামলার অভিযোগে সত্যতা নেই, দাবি কলকাতা পুলিশ কমিশনারের

আমুদরিয়া নিউজ: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে হামলার অভিযোগের সত্যতা নেই বলে জানাল কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার অজয় নন্দার দাবি, মমতার সঙ্গে দেখা করতেই সেখানে এসেছিলেন ধৃত তরুণী অনুসূয়া সাহা। তাঁকে দেখে নিরাপত্তারক্ষীরা হামলার আশঙ্কা করেন।

ঘটনায় অভিযুক্ত তরুণীকে আটক করার সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তৃণমূল সাংসদ দোলা সেনের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *