আমুদরিয়া নিউজ: তুরস্কের ইস্তাম্বুলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত দুজন নিহত হয়েছেন। ১৪ অক্টোবর বুধবার শুরু হওয়া বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক, বাড়িঘর ও মেট্রো স্টেশন জলমগ্ন হয়েছে। বেয়কোজ এলাকায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বন্যা ও ভূমিধসে উদ্ধারকাজ চলছে। পরিস্থিতির অবনতিতে ইস্তাম্বুলসহ ছয়টি প্রদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ৪৩টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
Total Views:
0