আমুদরিয়া নিউজ: আমেরিকার পেন্টাগন এবং বিচার বিভাগের কাছে এক অভূতপূর্ব যৌথ আর্জি জানালেন একদল শীর্ষস্থানীয় অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ও সামরিক কর্মকর্তা। একটি বিতর্কিত সামরিক আদালতের নির্দেশে সাজাপ্রাপ্ত এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার বা লাইভস্ট্রিমিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই পদক্ষেপকে অত্যন্ত ‘নিষ্ঠুর, অমানবিক ও বর্বরোচিত’ বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি তুলেছেন সেনা প্রধানরা।
তাঁদের মতে, ন্যায়বিচারের নামে এই ধরণের হিংস্র ও সংবেদনশীল দৃশ্য জনসমক্ষে প্রচার করা মার্কিন সামরিক সংস্কৃতির পরিপন্থী। এটি বিশ্বমঞ্চে আমেরিকার নৈতিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করবে এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। বিষয়টি নিয়ে বর্তমানে হোয়াইট হাউস, পেন্টাগন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলির মধ্যে তীব্র আইনি ও নৈতিক বিতর্ক শুরু হয়েছে।