সিজেপি নেতাদের গ্রেফতারির নিন্দায় মমতা

আমুদরিয়া নিউজ: ককরোচ জনতা পার্টির দুই নেতা আশুতোষ ও সৌরভের গ্রেফতারির নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্সে পোস্ট করে তিনি অভিযোগ করেন, ভারতের একটি প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।

মমতা বলেন, গণতান্ত্রিক অধিকার ও সংবিধান রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাংলায় ১৪ হাজার মানুষ পুলিশ ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি, তরুণ প্রজন্মের পাশে থাকার বার্তা দিয়ে দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তৃণমূল নেত্রী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *