আমুদরিয়া নিউজ: বাংলার ঐতিহ্যবাহী খেলনার সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন ঘটাল এভারেডি ইন্ডাস্ট্রিজ। দুর্গাপুজো উপলক্ষে পোড়ামাটির ঘোড়া, প্যাঁচা এবং রাজা-রানির পুতুলকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানোর উপযোগী করে তৈরি করেছে সংস্থা। খেলনাগুলি চলবে এভারেডি আল্টিমা ব্যাটারিতে।
শিশুদের আধুনিক খেলনার প্রতি আকর্ষণকে কাজে লাগিয়ে বাংলার লোকশিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। খেলনাগুলি দোকানে বিক্রি করা হবে না। কলকাতার ৯৫ পল্লি ও মুদিয়ালি পুজোমণ্ডপে এভারেডির স্টলে বিভিন্ন খেলা ও অংশগ্রহণমূলক আয়োজনের মাধ্যমে উপহার হিসেবে দেওয়া হবে এগুলি।
Total Views:
0