আমুদরিয়া নিউজ: পুজোর আগেই পর্যটকদের জন্য সুখবর। কার্শিয়াং থেকে মহানদী পর্যন্ত চালু হল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দুটি বিশেষ টয়ট্রেন পরিষেবা। বাষ্পচালিত ‘রেড পান্ডা’ ও ডিজেল চালিত ‘মুক্তধারা’য় চেপে পাহাড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা।
রবিবার কার্শিয়াং রেলওয়ে স্টেশনে নতুন পরিষেবার উদ্বোধন করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সহকারী জেনারেল ম্যানেজার রমেশ কুমার। উদ্বোধনের পর স্থানীয় একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের টয়ট্রেনে জয়রাইড করানো হয়।
রেল কর্তৃপক্ষের আশা, নতুন এই পরিষেবা পাহাড়ের পর্যটনে বাড়তি আকর্ষণ যোগ করার পাশাপাশি কার্শিয়াং ও সংলগ্ন এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
Total Views:
0