আমুদরিয়া নিউজ: ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর সিদ্ধান্ত পিছিয়ে দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। ১৫ অক্টোবর থেকে এই চার্জ চালুর কথা থাকলেও, উৎসবের মরশুমের পর তা কার্যকর করা হবে। তবে নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
নয়া নিয়মে, ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনে ০.৪ শতাংশ হারে মাশুল ধার্য করার প্রস্তাব রয়েছে। প্রতি লেনদেনে সর্বোচ্চ চার্জ হবে ৩০০ টাকা। তবে ব্যক্তিগত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না।
উৎসবের মরশুমে কেনাকাটা বাড়ার সময়ে এই চার্জ চালুর সিদ্ধান্তে ব্যবসায়ীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে দুর্গাপুজো ও দীপাবলির পর চার্জ কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
Total Views:
0