আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোর আগে কলকাতার একাধিক অটো রুটে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, কোথাও ৩ থেকে ৫ টাকা, আবার কোথাও ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে।
অভিযোগ, উল্টোডাঙা–হাতিবাগান, সিন্থি–দমদম, কসবা–গড়িয়াহাট এবং নিউ আলিপুর–বেহালা রুটে ভাড়া বেড়েছে। পাশাপাশি, বেশি ভাড়া না দিলে অটোতে উঠতে না দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
অটোচালকদের একাংশের দাবি, পুজোর সময় যান চলাচলে বিধিনিষেধের কারণে কাজের সময় কমে যায়। তবে যাত্রীদের বক্তব্য, উৎসবের মরশুমে ইচ্ছেমতো ভাড়া বাড়ানো উচিত নয়। এই পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি উঠছে।
Total Views:
0