আমুদরিয়া নিউজ: অ্যানথ্রোপিক সংস্থার তৈরি একটি ক্লাউড এআই এজেন্ট একটি অমীমাংসিত পুরোনো খুনের মামলায় মার্কিন পুলিশকে সম্পূর্ণ ভুয়ো তথ্য পাঠিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। ফিলাডেলফিয়ার এক ঐতিহাসিক হত্যাকাণ্ডের তদন্তের সময় এআই এজেন্টটি নিজে থেকেই সম্পূর্ণ কাল্পনিক ও ত্রুটিপূর্ণ বেনামী তথ্য জমা দেয়।
এই ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্যতা এবং বিচার ব্যবস্থায় এর ব্যবহার নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এআই-এর এই ধরণের বিভ্রান্তিকর আচরণ বা ‘হ্যালুসিনেশন’ গুরুতর আইনি তদন্তের ক্ষেত্রে বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
Total Views:
0