আমুদরিয়া নিউজ: পৃথিবীর চেয়েও প্রাণের বিকাশের উপযোগী গ্রহ থাকতে পারে মহাবিশ্বে। এমনই সম্ভাবনার কথা বলছেন বিজ্ঞানীরা। ‘সুপারহ্যাবিটেবল প্ল্যানেট’ নামে পরিচিত এই গ্রহগুলিতে অনুকূল আবহাওয়া, জলরাশি এবং প্রাণের বিবর্তনের জন্য দীর্ঘ সময় পাওয়া যেতে পারে বলে অনুমান গবেষকদের। বিশেষ নজরে রয়েছে সূর্যের চেয়ে ছোট কমলা নক্ষত্র ‘কে-ডোয়ার্ফ’। ২০২৭ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার ‘প্লেটো’ মিশনের মাধ্যমে এই ধরনের গ্রহের সন্ধান আরও এগোতে পারে। তবে এখনও পর্যন্ত ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের কোনও প্রমাণ মেলেনি।
Total Views:
0