পরিবেশ-বান্ধব বিপ্লব: ইউরোপের বৃহত্তম সীউইড শিল্পের হাব হয়ে উঠছে নরওয়ে

আমুদরিয়া নিউজ: টুথপেস্ট, খাদ্যসামগ্রী থেকে শুরু করে পরিবেশ-বান্ধব প্যাকেজিং এবং জীবাশ্ম-মুক্ত জৈব জ্বালানি— সবক্ষেত্রেই ‘অলৌকিক ফসল’ বা ওয়ান্ডার ক্রপ হিসেবে ধামাকা সৃষ্টি করছে সামুদ্রিক শৈবাল বা সীউইড। আন্তর্জাতিক স্তরে ২০২৮ সালের মধ্যে এর বাজার প্রায় ৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।
যদিও এশিয়ার তুলনায় ইউরোপে সীউইডের উৎপাদন খুবই কম। তবে ইউরোপের এই শূন্যস্থান পূরণ করতে এবার কোমর বেঁধে নেমেছে নরওয়ে। বর্তমানে ইউরোপের অন্য যেকোনো দেশের তুলনায় নরওয়ে সবচেয়ে বেশি সামুদ্রিক শৈবাল উৎপাদন করছে। দেশটির মধ্য উপকূলে গড়ে উঠেছে এক নতুন প্রজন্মের ‘সমুদ্র-চাষি’ এবং আধুনিক প্রসেসিং ফ্যাক্টরি। নরওয়ের এই মহাসমুদ্রের নীল বিপ্লব ইউরোপের ভবিষ্যৎ সবুজ অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *