আমুদরিয়া নিউজ: বাংলার ঐতিহ্যবাহী মসলিনের শাড়ি পরে প্যারিসের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘বিজনেস অব ফ্যাশন’-এর অনুষ্ঠানে বাংলার তাঁতশিল্প ও কারুকার্যকে তুলে ধরেন তিনি।
ডিজাইনার ও স্টাইলিস্ট রিয়া কাপুরের স্টাইলিংয়ে ‘পঙ্কজ এস হেরিটেজ’-এর কাস্টম ডিজাইনের এই শাড়িতে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে। ৪৬০ কাউন্টের সূক্ষ্ম মসলিনে পোখরাজ, পান্না, গার্নেট, মুক্তা ও সোনার পুঁতির কারুকাজ ছিল নজরকাড়া।
২০২৬ সালের ‘বিজনেস অব ফ্যাশন’ তালিকায় বিশ্ব ফ্যাশন জগতের ১০০ নতুন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে জায়গা করে নিয়েছেন জাহ্নবী।
Total Views:
0