ফায়ারিং স্কোয়াড: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার মার্কিন সেনার মৃত্যুদণ্ড

আমুদরিয়া নিউজ: ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়ে ১৩ জন নিরস্ত্র মার্কিন সেনাকে হত্যা এবং ৩২ জনকে আহত করার অপরাধে দোষী সাব্যস্ত প্রাক্তন মার্কিন সেনা মেজর নিডাল মালিক হাসানকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
সোমবার পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, যুদ্ধ সচিব পিট হেগসেথের সুপারিশে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। ৬০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনায় এমন ঐতিহাসিক ও কঠোর পদক্ষেপ নেওয়া হলো।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *