দিল্লিতে বইয়ের উৎসব, ১২ দেশের লেখক-চিত্রশিল্পীদের নিয়ে শুরু ‘Bookaroo’

আমুদরিয়া নিউজ: আজ ৩ অক্টোবর দিল্লির সুন্দর নার্সারিতে শুরু হলো Bookaroo Children’s Literature Festival-এর ১৮তম সংস্করণ। দুই দিনের এই উৎসব চলবে ৪ অক্টোবর পর্যন্ত। বিশ্বের ১২টি দেশ থেকে লেখক, চিত্রশিল্পী ও গল্পকাররা অংশ নিচ্ছেন।

শিশুদের বই পড়ার পাশাপাশি গল্প শোনা, ছবি আঁকা, সৃজনশীল কাজ এবং লেখক-চিত্রশিল্পীদের সঙ্গে সরাসরি আলাপের সুযোগ থাকছে উৎসবে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ‘Doodle Wall’, যেখানে শিশুরা শিল্পীদের সঙ্গে মিলে নিজেদের কল্পনা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারছে।

এবারের উৎসবে শিশু সাহিত্যিকদের পাশাপাশি চিত্রকরদের কাজকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। Illustrators’ Quarter-এ শিল্পীরা তাঁদের কাজ ও বইয়ের ছবির পেছনের সৃজনশীল প্রক্রিয়া নিয়ে কথা বলছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *