আমুদরিয়া নিউজ: ইতালির সিসিলি দ্বীপের একটি জাদুঘর থেকে রেনেসাঁ যুগের “অসাধারণ মূল্যবান” ৪টি চিত্রকর্ম চুরি হয়েছে। ইতালির সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো জিউলি নিশ্চিত করেছেন যে, শনিবার রাতে মেসিনার আঞ্চলিক জাদুঘর থেকে চিত্রশিল্পী আন্তোনেলো দা মেসিনার আঁকা তিনটি প্যানেল চিত্র এবং একটি দ্বিমুখী চিত্রকর্ম চুরি যায়।
চোরেরা কীভাবে অ্যালার্ম না বাজিয়ে জাদুঘরে প্রবেশ করল, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, কালোবাজারের শিল্পকর্ম চোর চক্রের মাধ্যমে অর্ডার পেয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে। কাঠের প্যানেলে আঁকা হওয়ায় ছবিগুলো গুটিয়ে নেওয়া সম্ভব ছিল না, তাই চোরেরা এগুলোকে সরাসরি প্রদর্শনীর বাক্স থেকে সরিয়ে ফেলে।
Total Views:
0