পুরনো গাড়ি স্ক্র্যাপ করলে নতুন গাড়িতে মিলবে ৫০% পর্যন্ত করছাড়

আমুদরিয়া নিউজ: পুরনো ও নির্দিষ্ট নির্গমন-মানের গাড়ি বাতিল করে নতুন গাড়ি কিনলে এবার আর্থিক সুবিধা দিচ্ছে গুজরাট সরকার। যোগ্য পুরনো গাড়ি অনুমোদিত স্ক্র্যাপিং কেন্দ্রে জমা দিয়ে Certificate of Deposit (COD) নিলে নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় Motor Vehicle Tax-এ সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে জানা গেছে।

এই সুবিধার আওতায় রয়েছে BS-I এবং তার আগের নির্গমন-মানের পরিবহণ ও ব্যক্তিগত গাড়ি। এছাড়াও BS-II মানের মাঝারি ও ভারী পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়িও এই সুবিধার অন্তর্ভুক্ত।

তবে সুবিধা পেতে পুরনো গাড়িটি অনুমোদিত কেন্দ্রে স্ক্র্যাপ করে পাওয়া COD নতুন গাড়ি রেজিস্ট্রেশনের সময় জমা দিতে হবে। ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত ইস্যু হওয়া COD এই করছাড়ের জন্য গ্রহণযোগ্য হবে। একই পুরনো গাড়ির COD ব্যবহার করে একাধিকবার এই সুবিধা নেওয়া যাবে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *