রপ্তানিকারকদের বড় স্বস্তি, ডিসেম্বর পর্যন্ত বাড়ল RoDTEP সুবিধা

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তার মধ্যে দেশের রপ্তানিকারকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। RoDTEP (Remission of Duties and Taxes on Exported Products) প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে রপ্তানি করা পণ্যের সঙ্গে যুক্ত এমন কিছু কেন্দ্রীয়, রাজ্য ও স্থানীয় কর এবং শুল্ক ফেরত দেওয়া হয়, যেগুলি অন্য কোনও ব্যবস্থায় ফেরত পাওয়া যায় না। ফলে রপ্তানিকারকদের পণ্যের দামের ওপর করের অতিরিক্ত বোঝা কিছুটা কমে।

নতুন মেয়াদেও আগের RoDTEP হার ও মূল্যসীমা অপরিবর্তিত রাখা হয়েছে। সুবিধাটি Domestic Tariff Area-এর সংস্থা, Advance Authorisation Holders, SEZ এবং Export Oriented Units-এর যোগ্য রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। পাশাপাশি পশ্চিম এশিয়ার অস্থিরতার কারণে নির্দিষ্ট অঞ্চলে রপ্তানি পণ্যের জন্য ECGC-এর ঝুঁকি-সুরক্ষা ৯৫ শতাংশ পর্যন্ত রাখার ব্যবস্থাও অব্যাহত থাকছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *