বিদেশিদের জন্য জাপানে স্থায়ী বসবাসের খরচ বাড়ল ২০ গুণ, চাপানো হলো কড়া শর্তও!

আমুদরিয়া নিউজ: জাপানে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন নীতিতে বড়সড় ধাক্কা দিল প্রশাসন। পার্মানেন্ট রেসিডেন্সি বা স্থায়ী বসবাসের আবেদন ফি একলাফে ২০ গুণ বাড়িয়ে ২ লক্ষ ইয়েন করা হয়েছে। বর্ধিত এই খরচ এড়াতে টোকিওর প্রধান অভিবাসন দপ্তরের বাইরে আবেদনকারীদের ৭ ঘণ্টারও বেশি দীর্ঘ লাইন চোখে পড়ে।
কেবল ফি বৃদ্ধিই নয়, এবার থেকে স্থায়ী আবাসের জন্য ন্যূনতম বার্ষিক আয়, নিয়মিত পেনশন প্রদান এবং জাপানি ভাষা জানার মতো বেশ কিছু কড়া শর্তও বাধ্যতামূলক করা হয়েছে। দেশে ক্রমবর্ধমান বিদেশি জনসংখ্যা নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। বয়স্ক জনসংখ্যা ও তীব্র শ্রমিক সংকটের জেরে বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা বাড়লেও, এই নতুন নিয়ম জাপানে স্থায়ী হওয়ার পথকে অনেকটাই কঠিন করে তুলল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *