আমুদরিয়া নিউজ: টানা একদিন ধরে বিশ্বজুড়ে চলা ভয়াবহ প্রযুক্তিগত বিভ্রাটের পর অবশেষে সমস্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে ঘোষণা করেছে মাইক্রোসফট। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টায় সিস্টেমের ত্রুটি পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব হয়েছে এবং এখন বিশ্বব্যাপী ব্যবহারকারীরা নির্বিঘ্নে ক্লাউড ও অন্যান্য ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে পারছেন।
গত চব্বিশ ঘণ্টা ধরে চলা এই বিভ্রাটের কারণে বহু বিমান সংস্থা, ব্যাংক, হাসপাতাল এবং কর্পোরেট অফিসের কাজকর্ম সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছিল। মাইক্রোসফট এই অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।
Total Views:
0