রেকর্ড বরফক্ষয়! সুইজারল্যান্ডের হিমবাহে মহাবিপর্যয়

আমুদরিয়া নিউজ: জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে আল্পস পর্বতমালার বরফ গলনে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি বছরেই সুইজারল্যান্ডের হিমবাহগুলো তাদের মোট আয়তনের প্রায় ৫.৫ শতাংশ বরফ হারিয়েছে, যাকে বিজ্ঞানীরা ‘মহাবিপর্যয়’ বলে আখ্যা দিয়েছেন। এর আগে বছরে ২ শতাংশ বরফক্ষয়কেই চরম বলে মনে করা হতো।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই দ্রুত গলনের ফলে আগামী দশকগুলোতে পানীয় জল, কৃষি, জলবিদ্যুৎ প্রকল্প এবং নদী পরিবহনে মারাত্মক জলসংকট দেখা দিতে পারে। শুধু তাই নয়, এর ফলে পাহাড়ি ঢালগুলো আলগা হয়ে ভয়াবহ ভূমিধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার ও বিশ্ব উষ্ণায়নের ফলেই প্রকৃতির এই চরম বিপর্যয় ঘটছে বলে পরিবেশবিজ্ঞানীরা জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *