এশিয়ান গেমসে তিরন্দাজিতে সোনার হ্যাটট্রিক, তিন দলগত ইভেন্টেই চ্যাম্পিয়ন ভারত

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে বুধবার ভারতের জন্য সোনায় মোড়া দিন ছিল। কম্পাউন্ড তিরন্দাজির পুরুষ দল, মহিলা দল ও মিক্সড টিম—তিন বিভাগেই সোনা জিতেছে ভারত। ফলে একই দিনে কম্পাউন্ড দলগত ইভেন্টের তিনটি সোনাই ভারতের দখলে আসে।

প্রথমে মহিলা দলের ফাইনালে জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি ও পৃথিকা প্রদীপ চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জেতেন। ভারতের এই স্কোরটি বিশ্বরেকর্ডের সমান। এরপর পুরুষদের ফাইনালে কুশল দলাল, সাহিল জাধব ও গণেশ মণি রত্নম থিরুমুরু চিনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৩৮-২৩৭ পয়েন্টে হারিয়ে সোনা এনে দেন।

দিনের তৃতীয় সোনা আসে মিক্সড টিম ইভেন্টে। চিকিথা তানিপার্থি ও সাহিল জাধব দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১৫৭-১৫৭ পয়েন্টে টাই করার পর শুট-অফে ২০-১৯ ব্যবধানে জয় পান। এই সাফল্যের সঙ্গে ভারত ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে প্রথম কোটা স্থানও নিশ্চিত করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *