আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের পুরুষদের হকিতে আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১টায়, জাপানের কাভাসাকি জুকো স্টেডিয়ামে হওয়ার কথা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত।
অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে মালয়েশিয়ার কাছে ৪-৫ গোলে হেরে দ্বিতীয় স্থানে শেষ করে। ফলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত। এশিয়ান গেমসের হকিতে সোনা জেতা দলের জন্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে। ফলে ভারত-পাকিস্তান সেমিফাইনাল শুধু পদকের লড়াই নয়, অলিম্পিকের যোগ্যতার দিক থেকেও গুরুত্বপূর্ণ।
Total Views:
0