আমুদরিয়া নিউজ: মাদকের হাতবদলের আগেই পুলিশের জালে তিনজন। মঙ্গলবার বাগডোগরার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ২৯২ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশ।
পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে কেষ্টপুর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি গাড়িতে করে মাদক নিতে এসেছিলেন নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা এক দম্পতি। অন্যদিকে, মালদার কালিয়াচক থেকে মাদক নিয়ে এসে সেখানে অপেক্ষা করছিলেন আরও এক ব্যক্তি।
অভিযানে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ৫৫ বছরের তারাপদ মণ্ডল, ৪২ বছরের মহম্মদ আনিসুল এবং তাঁর স্ত্রী সাইগাম খাতুনকে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৯২ গ্রাম ব্রাউন সুগার এবং নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত তিনজনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।
২৯২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার মাদক কারবারি-সহ দম্পতি
Total Views:
0
Leave a Comment