আমুদরিয়া নিউজ: শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বেআইনি কনটেন্ট অনলাইনে ছড়িয়ে পড়া ঠেকাতে নতুন Standard Operating Procedure (SOP) তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
এই আলোচনায় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক, টেলিকম দফতর, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন Indian Cybercrime Coordination Centre (I4C)-সহ সংশ্লিষ্ট সংস্থাগুলি অংশ নেবে। নতুন SOP-তে অনলাইনে বেআইনি কনটেন্টের অভিযোগ কোথায় এবং কীভাবে জানাতে হবে, অভিযোগ পাওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও আইনপ্রয়োগকারী সংস্থার কী পদক্ষেপ নেওয়া উচিত—সেগুলি স্পষ্ট করা হবে। এই উদ্যোগের পেছনে রয়েছে সুপ্রিম কোর্টের ২০২৪ সালের নির্দেশ এবং সাম্প্রতিক শুনানি। আদালত কেন্দ্রকে অনলাইনে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত কনটেন্টের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। আগামী ১৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।