ইন্দোনেশিয়ার কারাগারে বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান

আমুদরিয়া নিউজ: ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বোগোর এলাকার চিবিনং কারাগারে আকস্মিক এক অভিযানে বন্দিদের জন্য তৈরি গোপন বিলাসবহুল ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দেশটির ওমবুডসম্যান। সাধারণ বন্দিশালার বাইরে অবস্থিত এই বিশেষ আবাসনগুলোতে টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, সোফা, ফ্রিজ ভর্তি মদ এমনকি একটি জিমনেশিয়াম ও গলফ সিমুলেটরেরও হদিস মিলেছে।
তদন্তে জানা গেছে, বিত্তশালী বা দুর্নীতি মামলার বন্দিরা মোটা অঙ্কের সাপ্তাহিক ভাড়ার বিনিময়ে কারাগারের ভেতরেই এমন রাজকীয় সুযোগ-সুবিধা ভোগ করছিলেন। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই কারা প্রধানসহ পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির অভিবাসন ও কারা কর্তৃপক্ষ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *