অরিজিতের সাফল্যের নেপথ্যের দিনগুলির কথা ফাঁস করলেন অভিজিৎ সাওয়ান্ত

আমুদরিয়া নিউজ: ২০০৫ সালে রিয়্যালিটি শোর মঞ্চ থেকে দর্শকদের নজরে এসেছিলেন অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিং। তবে দু’জনের কেরিয়ারের পথ ছিল সম্পূর্ণ আলাদা। রিয়্যালিটি শো জিতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন অভিজিৎ, অন্যদিকে অরিজিৎকে নিজের জায়গা তৈরি করতে অপেক্ষা করতে হয় আরও কয়েক বছর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর সময়ের সঙ্গে অরিজিতের পথচলার তুলনা করেন অভিজিৎ। তাঁর দাবি, ২০০৫ সালের পর বেশ কয়েক বছর অরিজিতের তুলনায় তিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন। সেই সময় অরিজিৎ বড় সংগীত পরিচালকদের সঙ্গে প্রযোজক ও প্রোগ্রামার হিসেবে কাজ করছিলেন।

অভিজিতের মতে, দু’জনের কেরিয়ারের গতিপথ আলাদা হলেও প্রত্যেক শিল্পীর সাফল্যের পথও আলাদা। দৃশ্যমান জনপ্রিয়তাকেই কোনও শিল্পীর যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *