আমুদরিয়া নিউজ: নখে কোনো নেলপালিশ বা চটকদার আর্ট না করে শুধুমাত্র পরিষ্কার ও স্বাভাবিক রাখার নতুন ফ্যাশন ‘বেয়ার নেইলস’ বিশ্বজুড়ে ঝড় তুলেছে। ফ্যাশন রানওয়ে থেকে রেড কার্পেটে একে এখন ‘কোয়ায়েট লাক্সারি’ বা অভিজাত রুচির প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
তবে সমালোচক এবং কৃষ্ণাঙ্গ ও এশীয় সম্প্রদায়ের অধিকার কর্মীদের মতে, এই প্রবণতা আসলে একটি প্রচ্ছন্ন বর্ণ ও শ্রেণী বৈষম্য। শতক ধরে কৃষ্ণাঙ্গ ও লাতিনো নারীদের তৈরি করা রঙিন নেল আর্টকে ‘উগ্র’ তকমা দিয়ে, সাদা বা খালি নখকে ‘ভদ্র ও মার্জিত’ বলা আসলে শ্বেতাঙ্গ সৌন্দর্যের আধিপত্যেরই নামান্তর। অনেকে অবশ্য টাকা ও সময় বাঁচাতে বা নারীবাদী বিদ্রোহের অংশ হিসেবেও নেলপালিশ ত্যাগ করছেন, যা রূপচর্চার দুনিয়ায় এক নতুন বিতর্ক তৈরি করেছে।
Total Views:
0