আমুদরিয়া নিউজ: চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় হাতে এক গ্লাস আইসড কফি রাখা কি আপনার ক্যারিয়ার শেষ করে দিতে পারে? ২০১৬ সালের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘দ্যা গ্রেট আইসড কফি ডিবেট ২০২৬’। মার্কিন রিক্রুটার ক্যাটলিন ওয়েহনিয়েনেন টিকটকে তরুণ চাকরিপ্রার্থীদের সতর্ক করে জানান, ইন্টারভিউ রুমে ক্যাজুয়ালি আইসড কফি হাতে ঢুকে পড়া চরম অপেশাদারিত্বের লক্ষণ।
এর ফলে নিয়োগকর্তাদের মনে হতে পারে যে প্রার্থী ইন্টারভিউটিকে গুরুত্ব না দিয়ে দিনের সাধারণ কোনো কাজের মতো দেখছেন। অন্যদিকে, এটি ইন্টারভিউয়ের সময় মনোযোগও নষ্ট করে। তবে একাংশের মতে, বর্তমান কঠিন বাজারে যোগ্যতার চেয়ে কফির গ্লাস দিয়ে প্রার্থী বিচার করা একটি অতি-প্রতিক্রিয়া। তা সত্ত্বেও বিশেষজ্ঞদের পরামর্শ, প্রথম ইম্প্রেশন ভালো রাখতে ইন্টারভিউ রুমে এই ধরণের ক্যাজুয়াল পানীয় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।