অক্টোবর থেকে ৭০ হাজার গ্রামীণ যুবকের দক্ষতা প্রশিক্ষণ

আমুদরিয়া নিউজ: গ্রামীণ যুবকদের কর্মমুখী দক্ষতা গড়ে তুলতে DDU-GKY 2.0 প্রকল্পের উদ্যোগ কেন্দ্রের। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অক্টোবর ২০২৬ থেকে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ৭০ হাজার যুবকের প্রশিক্ষণ শুরু হবে।

মোট ২,০১৫টি প্রশিক্ষণ ব্যাচে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যেই ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ১,২০০-র বেশি প্রকল্পের জন্য ৫.৬ লক্ষ প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা বরাদ্দ করা হয়েছে। ২০২৬–২৮ মেয়াদে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য মোট ৯ লক্ষের বেশি লক্ষ্য রাখা হয়েছে।

প্রশিক্ষণের মেয়াদ কোর্স অনুযায়ী ৩ থেকে ১২ মাস। NSQF-এর আওতাভুক্ত বিভিন্ন কর্মমুখী কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এই প্রকল্পের লক্ষ্য বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *