আমুদরিয়া নিউজ: জলপাইগুড়ির নয়াবস্তির প্যারিস বেকারি থেকে শুক্রবার সকালে ম্যানেজার হাফিজুর রহমানের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বেকারিতেই ছিলেন। প্রাথমিকভাবে লুটের বাধা দিতে গিয়ে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তবে ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Total Views:
0