আমুদরিয়া নিউজ: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইতিহাসে তাদের সবচেয়ে মারাত্মক ইবোলা প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। সরকারি ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই মারণ ভাইরাসের সংক্রমণে ইতিমধ্যেই ৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দুর্গম এলাকা এবং উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামোর অভাবে প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অ্যাখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক স্তরে জরুরি চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছে। টিকাকরণ কর্মসূচি চালু হলেও স্থানীয় মানুষের অসচেতনতা, কুসংস্কার এবং যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ভাইরাসের বিস্তার রোধ করা কঠিন হচ্ছে। এই মহামারি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা প্রতিবেশী দেশগুলিতেও ছড়িয়ে পড়ে এক বিশাল আঞ্চলিক স্বাস্থ্য বিপর্যয় ডেকে আনতে পারে।