আমুদরিয়া নিউজ: আধুনিক ব্যস্ত নাগরিক জীবনে যখন অনিদ্রা এক বড় সমস্যা, তখন আদিম উপজাতির মানুষেরা রাতে কীভাবে শান্তিতে ঘুমান, তা নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন গবেষকেরা। তানজানিয়ার হাজদা, বলিভিয়ার সিমানে এবং নামিবিয়ার সান উপজাতির জীবনযাত্রা পরীক্ষা করে দেখা গেছে, শিল্পোন্নত দেশের মানুষের চেয়ে তারা কম ঘুমালেও তাদের মধ্যে অনিদ্রার মতো কোনো সমস্যাই নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক জেরোম সিগেল জানান, এই উপজাতিদের নিজস্ব ভাষায় ‘ঘুমের সমস্যা’ বা ইনসমনিয়ার মতো কোনো শব্দের ধারণাই নেই।
প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রাতে সামাজিক আড্ডার পর নিশ্চিন্তে ঘুমানোর অভ্যাসই তাদের এই গভীর ঘুমের রহস্য। আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই আদিম নিয়মে প্রকৃতির কোলে ঘুমানোর এই অভ্যাস মানুষের সুস্থ বিবর্তনের এক অন্যতম সেরা নিদর্শন।