আমুদরিয়া নিউজ: আজকের তরুণ প্রজন্মের মধ্যে জিমের ট্রেডমিলে দৌড়ানো বা সাধারণ কার্ডিও করার চেয়ে ভারী ওজন তোলা বা স্ট্রেন্থ ট্রেনিংয়ের প্রতি আগ্রহ নাটকীয়ভাবে বাড়ছে। স্পোর্ট ইংল্যান্ডের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ৯ বছরের তুলনায় তরুণদের মধ্যে রানিং, সাঁতার বা ফিটনেস ক্লাসের মতো কার্ডিও অ্যাক্টিভিটির জনপ্রিয়তা অনেকটাই কমেছে। এর বিপরীতে জিম সেশন, এক্সারসাইজ মেশিন ও ওয়েট লিফটিংয়ের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ম্যানচেস্টারের এক জিম ট্রেইনার জানান, কেবল ওজন কমানো নয়, বরং শরীরকে শক্তিশালী করা এবং অস্টিওপোরোসিসের মতো হাড়ের রোগ প্রতিরোধে এই ব্যায়ামের ভূমিকা বুঝতে পেরেই তরুণরা হাইব্রিড ট্রেনিংয়ের দিকে ঝুঁকছে। প্রতিযোগিতামূলক ও দলগতভাবে ব্যায়ামের এই নতুন প্রবণতা এখনকার তরুণদের মানসিক ও শারীরিক সুস্থতার এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।