আমুদরিয়া নিউজ: দুধ থেকে তৈরি নয়, এমন ‘অ্যানালগ পনির’কে ‘পনির’ নামে বিক্রি ও বাজারজাত বন্ধ করার প্রস্তাব দিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। খসড়া নিয়মে বলা হয়েছে, নন-মিল্ক উপাদানে তৈরি পণ্যকে প্যাকেট, লেবেল বা প্রচারে ‘পনির’ নামে উল্লেখ করা যাবে না। ইতিমধ্যে ‘Analogue in Dairy Context’ হিসেবে নিবন্ধিত পণ্যগুলিকেও নাম ও লেবেল পরিবর্তন করতে হতে পারে। এই খসড়া নিয়ে মতামত ও আপত্তি জানানোর জন্য ৬০ দিন সময় দিয়েছে FSSAI।
Total Views:
0