ভোটের পরেও অমীমাংসিত যুদ্ধ: কার মাথায় বসবে ইসরায়েলের মুকুট?

আমুদরিয়া নিউজ: সাধারণ নির্বাচন শেষ হলেও রাজনৈতিক অচলাবস্থা কাটল না ইসরায়েলে। কোনো দলই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এই নির্বাচন ডেডলক বা অচলাবস্থা কাটাতে এবার ময়দানে নেমেছেন দেশের প্রেসিডেন্ট। তিনি আজ থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদের সাথে জরুরি আলোচনা ও পরামর্শ প্রক্রিয়া শুরু করেছেন।

কোন জোট দেশের শাসনভার স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে, তা নির্ধারণ করাই এখন প্রেসিডেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতানিয়াহু শিবির এবং বিরোধী জোট—উভয় পক্ষই ছোট দলগুলিকে পাশে টেনে ম্যাজিক ফিগার ছোঁয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছে। এই রাজনৈতিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *