আমুদরিয়া নিউজ: শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার ২৬ বোতল বেআইনি মদ। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালিয়ে রাহুল কুমার ও মঞ্জেশ কুমার সিং নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশের দাবি, ধৃতদের তিনটি ব্যাগে থাকা মদের মোট পরিমাণ প্রায় ১৯,৫০০ মিলিলিটার। বৈধ নথি দেখাতে না পারায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশের দাবি, বিক্রির উদ্দেশ্যেই বিহারে মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।
Total Views:
0