আমুদরিয়া নিউজ: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের অগভীর জলে একসঙ্গে একাধিক অপ্রাপ্তবয়স্ক ‘স্ক্যালপড হ্যামারহেড’ হাঙরের দেখা মিলেছে। উপকূলের নিরাপত্তার জন্য ড্রোনে নজরদারি চালানোর সময় এই বিরল দৃশ্য ধরা পড়ে। গোল্ড কোস্টের বার্লি বিচে প্রায় ৮০টি এবং সানশাইন কোস্টের নুসা বিচে প্রায় ১০০টি হাঙরের দল দেখা গিয়েছে।
অধিকাংশ হাঙরের দৈর্ঘ্য ছিল প্রায় ১.০৯ মিটার। সাধারণত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তাদের বেশি দেখা যায়। বিশ্বজুড়ে বিপন্ন এই প্রজাতির হাঙর কেন উপকূলের কাছে দল বাঁধে, তা এখনও স্পষ্ট নয়। গবেষকদের ধারণা, উপকূলের কাছাকাছি অঞ্চল তাদের খাদ্য ও সুরক্ষা জোগায়। তবে হাঙর ধরার জালে আটকে তাদের মৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে।
Total Views:
0