আমুদরিয়া নিউজ: ইউরোপের গাড়িশিল্প বর্তমানে এক ভয়াবহ সংকটের মুখোমুখি। তবে ইউরোপজুড়ে প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি পাওয়ায় মন্দা কাটাতে এবার সামরিক যান তৈরির দিকে ঝুঁকছে বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
এর অন্যতম উদাহরণ বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি ফোর্ড। যুক্তরাজ্যের ড্যাগেনহ্যাম কারখানায় সাধারণ ইঞ্জিনের উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসায়, কোম্পানিটি এখন ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বিশেষ সামরিক যান তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এই প্রকল্পের আওতায় আগামী ৫ থেকে ৭ বছরে সেনাবাহিনীকে ৯,০০০ গাড়ি সরবরাহ করার লক্ষ্য রাখা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ফোর্ড তাদের সাধারণ গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ করে সাড়ে তিন লাখেরও বেশি সামরিক যানবাহন তৈরি করেছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, অস্তিত্ব টিকিয়ে রাখতে ইউরোপীয় অটোমোবাইল শিল্প আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে।