আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর পদকের লড়াইয়ে নামে ভারতের এলাভেনিল ভালারিভান ও পার্থ মানে জুটি। যোগ্যতা পর্বে ৬৩৪.৬ পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে জায়গা করে নেয় তারা।
তবে ফাইনালে পদক জিততে পারেনি ভারতীয় জুটি। ৩৭৬.৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেষ করে এলাভেনিল ও পার্থ। ফলে এশিয়ান গেমসে ভারতের প্রথম সোনার অপেক্ষা আরও বাড়ল। এর আগে এলাভেনিল ও পার্থ দুজনেই ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে ভারতের হয়ে রুপো জিতেছিলেন। ফলে মিক্সড টিম ইভেন্টেও তাঁদের কাছ থেকে পদকের প্রত্যাশা ছিল।
Total Views:
0