আমুদরিয়া নিউজ: প্রবল বৃষ্টিতে কেরলের একাধিক এলাকায় হড়পা বান, ভূমিধস ও কাদাধসে বিপর্যয় তৈরি হয়েছে। রবিবারের দুর্যোগে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও দু’জন।
মালাপ্পুরমের নীলাম্বুর ও আমরাম্বালমে কোট্টাপুঝা নদীতে হড়পা বানে কয়েকজন ভেসে যান। স্থানীয়দের সহায়তায় প্রায় ২৭ জনকে উদ্ধার করা হয়েছে। ইডুক্কি ও কোট্টায়ামেও ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। ইডুক্কি ও কোট্টায়ামে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদী ও পাহাড়ি এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
Total Views:
0