আমুদরিয়া নিউজ: আয়ারল্যান্ডের জাতীয় পুলিশ বাহিনী ‘আন গার্ডা সিওচানা’-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বড়সড় সাইবার হামলার শিকার হলো। হ্যাকাররা পুলিশের জনপ্রিয় এক্স অ্যাকাউন্টগুলির নিয়ন্ত্রণ কেড়ে নিয়ে সেখান থেকে বেআইনি ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার প্রচার শুরু করে।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে ওই অ্যাকাউন্টের কোনো লিঙ্কে ক্লিক না করার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল। যদিও পুলিশ জানিয়েছে যে তাদের অভ্যন্তরীণ কোনো ডেটা বা গোপন তথ্য চুরি যায়নি। বর্তমানে অ্যাকাউন্টগুলি উদ্ধার করা হয়েছে এবং সাইবার ক্রাইম শাখা তদন্ত চালাচ্ছে।
Total Views:
0