তিরুমলায় নতুন শ্রী ভেঙ্কটেশ্বর মিউজিয়াম, ইতিহাসের সঙ্গে আধুনিক প্রযুক্তির মেলবন্ধন

আমুদরিয়া নিউজ: ভক্তদের জন্য নতুন আকর্ষণ তিরুমলার শ্রী ভেঙ্কটেশ্বর মিউজিয়াম। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে তিরুমালা মন্দিরের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির দীর্ঘ যাত্রা। ১৬ সেপ্টেম্বর নতুন রূপে মিউজিয়ামটির উদ্বোধন করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু।

চারতলা এই মিউজিয়ামে রয়েছে ১৪টি গ্যালারি এবং ৮ হাজারেরও বেশি ঐতিহাসিক নিদর্শন। মন্দিরের প্রাচীন ভাস্কর্য, অলংকারের প্রতিরূপ, মুদ্রা, অস্ত্র, বাদ্যযন্ত্র, অন্নমাচার্যের তাম্রফলক-সহ নানা সংগ্রহ এখানে প্রদর্শিত হচ্ছে। হোলোগ্রাফিক ডিসপ্লে, ৩৬০ ডিগ্রি সাউন্ড, ইন্টার‌্যাকটিভ ডিজিটাল ডিসপ্লে ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে দর্শকদের সামনে ইতিহাসকে আরও জীবন্ত করে তোলা হয়েছে।

প্রায় এক লক্ষ বর্গফুট এলাকা জুড়ে তৈরি এই মিউজিয়ামটি টিসিএস ট্রাস্টের সহায়তায় প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা হয়েছে। তিরুমালার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে দেশ-বিদেশের দর্শনার্থীদের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *