উদয়গিরি বৌদ্ধ প্রত্নস্থলে নির্মাণ ঘিরে তদন্ত

আমুদরিয়া নিউজ: ওড়িশার ঐতিহাসিক উদয়গিরি বৌদ্ধ প্রত্নস্থলের সংরক্ষিত এলাকায় কথিত বেআইনি নির্মাণ ও দখলের অভিযোগ ঘিরে তদন্ত শুরু করেছে ন্যাশনাল মনুমেন্টস অথরিটি (NMA) এবং আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI)। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আধিকারিকরা।

এর আগে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ঠিকাদার ও সুপারভাইজারের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করে ASI। আরটিআই-এর মাধ্যমে জানা গিয়েছে, প্রকল্পটির জন্য গত কয়েক বছরে কনকর (CONCOR) থেকে অর্থ বরাদ্দের তথ্যও রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৬২ লক্ষ টাকা খরচের উল্লেখ পাওয়া গিয়েছে।

উদয়গিরি ও সংলগ্ন এলাকায় এখনও মাটির নীচে বহু অজানা বৌদ্ধ প্রত্নসম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সংরক্ষিত এই ঐতিহ্যবাহী এলাকার নির্মাণকাজ নিয়ে তদন্তকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *