আমুদরিয়া নিউজ: উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আজ কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে পাঠ-অভিনয়ের আয়োজন করা হয়েছে। সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘নায়ক’-এর নির্বাচিত দৃশ্য ও সংলাপকে কেন্দ্র করে এই আয়োজন। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেসিসি অ্যাম্ফিথিয়েটারে শুরু হবে।
অর্পণ গড়াইয়ের পরিচালনায় এই পাঠ-অভিনয়ে অংশ নিচ্ছেন অর্ণ মুখোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়, দীপান্বিতা সরকার ও বাসবদত্তা চট্টোপাধ্যায়। পর্দায় ছবিটি দেখানোর বদলে সরাসরি অভিনয় ও সংলাপের মাধ্যমে ‘নায়ক’-এর জগৎকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরা হবে। উত্তমকুমারের জন্মশতবর্ষে তাঁর অন্যতম স্মরণীয় চরিত্র অরিন্দম মুখোপাধ্যায়কে ঘিরে এই বিশেষ আয়োজন তাই বাংলা সিনেমার নস্টালজিয়ায় আরও এক নতুন সংযোজন।
Total Views:
0