পড়ুয়ার মৃত্যুতে উত্তপ্ত আইআইটি বম্বে

আমুদরিয়া নিউজ: দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় উত্তপ্ত আইআইটি বম্বে। মৃত পড়ুয়া পরীক্ষার সময় মোবাইল ও চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। তবে প্রতিষ্ঠানটির দাবি, উত্তর খুঁজতে তিনি পরীক্ষার প্রশ্নপত্র চ্যাটজিপিটিতে আপলোড করেছিলেন। বিষয়টি নিয়ে তাঁকে কাউন্সেলিং করা হলেও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছে আইআইটি বম্বে।

পড়ুয়ার মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে প্রতিষ্ঠান। ঘটনার তদন্ত চলছে। এদিকে, পরপর পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদে নেমেছেন ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠানটি ঘটনার সম্পূর্ণ তথ্য প্রকাশ করছে না বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *