আমুদরিয়া নিউজ: ইউরোপের আল্পস পর্বতমালার একটি দুর্গম ও গোপন গুহায় অভিযান চালাতে গিয়ে অভাবনীয় এক প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছেন এক পর্বতারোহী। গুহাটির ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘শত শত হাড়গোড়’, যা পরীক্ষা করে বিজ্ঞানীরা জানিয়েছেন এগুলো বরফ যুগ বা ‘আইস এজ’-এর বিশালাকার গুহা ভালুক বা কেভ বিয়ারের কঙ্কাল।
প্রত্নতাত্ত্বিক ও জীবাশ্মবিদদের মতে, হাজার হাজার বছর আগে শীতনিদ্রার সময় বা প্রাকৃতিক বিপর্যয়ে এই ভালুকগুলো গুহার ভেতরে মারা গিয়েছিল। গুহাটির শীতল ও শুষ্ক পরিবেশের কারণে হাড়গুলো এত দীর্ঘ সময় ধরে প্রায় অক্ষত অবস্থায় সংরক্ষিত ছিল। এই আবিষ্কার প্রাগৈতিহাসিক যুগের প্রাণীজগৎ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে গবেষকদের নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জোগাবে বলে আশা করা হচ্ছে।
Total Views:
0