জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে ভারতের মহিলা ক্রিকেটে দলের জয়। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে জাপানকে মাত্র ৫৭ রানে অলআউট করে ভারত। ভারতের বাঁহাতি স্পিনার শ্রীচরণী ৪ উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেফালি ভার্মা নেন ২ উইকেট। 

জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৫ ওভারেই ৫৯ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। শেফালি ভার্মা মাত্র ১৫ বলে অপরাজিত ৪০ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। রিচা ঘোষ অপরাজিত থাকেন ১২ রানে। এই জয়ের ফলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *