হোয়াইট হাউসের ওপর ক্ষুব্ধ জারা লারসন: ডিপোর্টেশন ভিডিওতে গান ব্যবহারের প্রতিবাদ

আমুদরিয়া নিউজ: সুইডিশ পপ তারকা জারা লারসন তাঁর জনপ্রিয় গানকে অভিবাসী বহিষ্কারের একটি ভিডিওতে ব্যবহার করায় মার্কিন হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছেন। হোয়াইট হাউসের টিকটক ফিডে পোস্ট করা একটি ইমিগ্রেশন রেইডের ভিডিওতে জারা লারসনের বিখ্যাত গান ‘মিডনাইট সান’ ব্যবহার করা হয়েছিল, যার ক্যাপশনে লেখা ছিল “নেভার এন্ডিং ডিপোর্টেশনস”।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় একটি ৩ মিনিটের প্রতিক্রিয়া ভিডিও পোস্ট করেন জারা। তিনি হোয়াইট হাউসের এই পদক্ষেপকে “অমানবিক” বলে আখ্যা দেন। এর পরেই ভিডিও থেকে গানটি সরিয়ে নেওয়া হয়। জারা লারসন ছাড়াও সাবরিনা কার্পেন্টার এবং আরিয়ানা গ্র্যান্ডের মতো জনপ্রিয় সঙ্গীতশিল্পীরাও ট্রাম্প প্রশাসনকে তাঁদের গান ব্যবহার না করার জন্য কড়া বার্তা দিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *